ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

সিকিমে ৪.৮ মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানী ঢাকাসহ দেশের একাধিক এলাকায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভূমিকম্পের কম্পন টের পাওয়া গেছে। দুপুর ১২টা ৪ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জানা গেছে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম অঞ্চল, যা ঢাকা থেকে প্রায় ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। United States Geological Survey (ইউএসজিএস) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদফতর-এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮।
ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের পাশাপাশি নেপাল, ভুটান এবং চীনেও এই ভূকম্পন অনুভূত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
৩৯ বার পড়া হয়েছে