ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সিটি-ড্যাফোডিল সংঘর্ষে শতকোটি টাকার ক্ষতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

সাভারে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ৫০ থেকে ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. লুৎফর রহমান।
তিনি বলেন, ড্যাফোডিল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। বর্তমানে তাদের ১১ জন শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটির হেফাজতে রয়েছে, যাদের আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হবে ড্যাফোডিলের উপাচার্যের উপস্থিতিতে।

অন্যদিকে, ড্যাফোডিল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন বিমল চন্দ্র দাস বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির দায়িত্ব নেবে এবং যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ড্যাফোডিলের শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাদের কয়েকটি বাসে আগুন দেয় এবং ভবনে ভাঙচুর করে। পুলিশ রাতভর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে, তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

ঘটনার সূত্রপাত ঘটে একটি তুচ্ছ ভুল বোঝাবুঝি থেকে—যেখানে এক শিক্ষার্থীর থুতু অসাবধানতাবশত অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে লাগে। সেই ক্ষুদ্র বিষয়ই রাতের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে