ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

সিলেটকে হারিয়ে প্লে অফের দৌড়ে রইল রাজশাহী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিলেটকে হারিয়ে প্লে অফের দৌড়ে রইল রাজশাহী।

বড় ব্যবধানের জয়ে প্লে অফের দৌড়ে রইল দুর্বার রাজশাহী। বিপিএলে শুক্রবার (১৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সকে ৬৫ রানের ব্যবধানে হারিয়েছে তাসকিনরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৮৫ রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১১৯ রানে থেমেছে সিলেট।

সিলেটকে গুড়িয়ে দেয়ার পথে রাজশাহীর পক্ষে ২৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আফতাব আলম।
 
৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচ হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল রাজশাহী ও সিলেট। তবে সপ্তম ম্যাচে জিতে শঙ্কা কিছুটা কাটিয়ে উঠেছে তাসকিনরা।
 
তাদের বোলিং তোপে রান তাড়ায় নেমে দাঁড়াতে পারেননি সিলেটের ব্যাটাররা। শুরু থেকেই লড়াইয়ে পিছিয়ে ছিল আরিফুল হকের দল।
 
দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জাকির হাসান। ২৮ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এছাড়া ৩ ছক্কায় ২০ বলে জাকের আলী ৩১ আর জর্জ মানজি ২২ বলে ২০ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেননি।
 
এর আগে রায়ান বার্ল, এনামুল হক বিজয়দের ইনিংসে ভর করে দারুণ পুঁজি পেয়েছিল রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে তারা। ২৭ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৪১ রান করেন বার্ল। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রান করেন বিজয়। এছাড়া জিসান আলম ২০, মোহাম্মদ হারিস ও ইয়াসির আলী সমান ১৯ রানের ইনিংস খেলেন।
 
সিলেটের পক্ষে ৩২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন রুয়েল মিয়া। ২টি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও নিহাদুজ্জামান।
 
৭ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এসেছে রাজশাহী। সমান ম্যাচে ৪ পয়েন্ট সাত দলের মধ্যে ছয়ে অবস্থান সিলেটের।
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে