ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারদের প্রতি শান্তি ও সম্প্রীতি বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় সাড়ে ১২ ঘণ্টা আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া তার ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়।
তিনি বলেন, ভোট শুধু নাগরিকের অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যও। নির্বাচনের ফলাফল ও পরবর্তী পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান সিইসি। তার মতে, মতভেদ গণতন্ত্রের স্বাভাবিক ও সৌন্দর্যমণ্ডিত দিক।
সিইসি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ একটি সুষ্ঠু নির্বাচনের সাক্ষী হবে।
এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করে। উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
৪১ বার পড়া হয়েছে