ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক পাটমন্ত্রী তিন দিনের রিমান্ডে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক পাটমন্ত্রী তিন দিনের রিমান্ডে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র রোমান হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই আদেশ দেন।

এর আগে গোলাম দস্তগীর গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত আসামিকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
 
তিনি বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রূপগঞ্জে ছাত্র-জনতার আনন্দ মিছিলে হামলা ও গুলিবর্ষণ করে স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুলছাত্র রোমান মিয়া। পরবর্তীতে ওই ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে। 

তাকে জিজ্ঞাসাবাদ করলে আনন্দ মিছিলে হামলাকারী, গুলিবর্ষণকারী ও হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হবে বলে মনে করেন বাদীপক্ষের এই আইনজীবী।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১৩৭ বার পড়া হয়েছে