ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত বডি-অন-ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পর্যাপ্ত সংখ্যক বডি-অন-ক্যামেরা সরবরাহের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সংশ্লিষ্ট সংস্থার এক সমন্বয় বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি দ্রুত শেষ করতে হবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে ভোটাররা বিশ্বাস করেন—নির্বাচন একটি নিরাপদ ও অনুকূল পরিবেশে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা ক্রয় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে, যাতে নির্বাচনের সময় কোনো সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

ড. ইউনূস বলেন, “নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে, যাতে পরিস্থিতি অবনতির কোনো সুযোগ কেউ না পায়।”

বৈঠকে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশে বর্তমানে যে সংখ্যক বডি-অন-ক্যামেরা রয়েছে, তা ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ ইতিমধ্যে শুরু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো হাতে আসার পর প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি আরও জানান, বডি-অন-ক্যামেরার মাধ্যমে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি শুধু কেন্দ্রীয়ভাবে নয়, জেলা ও থানার পর্যায় থেকেও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
৪৮ বার পড়া হয়েছে