ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবের কারণে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে রাজশাহী মেডিকেলে। অথচ পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। তার দায়িত্বমুক্তি প্রয়োজন।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে রিপোর্ট অনুযায়ী দেখা যায়, মিডিয়ার তথ্য সঠিক ছিল। সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে জরুরি ভেন্টিলেটর সংগ্রহে ব্যক্তি উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, দুই-তিনজন ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনটি ভেন্টিলেটর এখনই সংগ্রহ করা হচ্ছে এবং বেসরকারি উদ্যোগে আরও দুটি ভেন্টিলেটর আনার চেষ্টা চলছে।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের পেশাগত আচরণ ও নৈতিকতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর ঈশ্বরের মতো ভরসা করে, তাই তাদের আচরণ ও সেবায় দায়িত্বশীল হওয়া উচিত। তিনি অতিরিক্ত ক্লান্তি বা ব্যস্ততার কারণে চিকিৎসকদের ভুলের উদাহরণও উল্লেখ করেন, যেমন অস্ত্রোপচারের পর রোগীর পেটে সুতা রাখা।

সাখাওয়াত হোসেন চিকিৎসকদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং উদাহরণ দিয়ে বলেন, ঢাকার এক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রোগীর সঙ্গে অপ্রয়োজনীয় আচরণ করতেন, যা সম্পূর্ণ মেডিকেল এথিকসের বাইরে।ন্ত্রী নিজের চিকিৎসা অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি জানান, ২০১৮ সালের নির্বাচনের আগে পুলিশের হামলায় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দেশীয় চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি ভারতে বিশেষজ্ঞের পরামর্শে বিশেষ জুতা ও ব্যায়ামের মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন।

চিকিৎসকদের নিয়মিত জ্ঞান অর্জন, প্রবীণ চিকিৎসকদের কাছ থেকে শেখা এবং বিশ্বমানের নতুন চিকিৎসাপদ্ধতি সম্পর্কে অবগত থাকার ওপরও তিনি জোর দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৪ বার পড়া হয়েছে