ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

হাদির ওপর হামলায় ফয়সালের গুলিবর্ষণ, বাইক চালক আলমগীর—ডিএমপির তথ্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় হামলাকারী ও তার সহযোগী মোটরসাইকেল চালককে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত দুজনের নাম ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। পুলিশের তথ্যমতে, মোটরসাইকেলের পেছনে বসে ফয়সাল গুলি চালান এবং আলমগীর চালকের ভূমিকায় ছিলেন।

তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। তারা দেশ ছেড়ে পালিয়েছেন—এমন কোনো তথ্য নেই। তবে পালানোর সম্ভাবনা ঠেকাতে বিজিবি ও দেশের সব বন্দরকে সতর্ক করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও জানান, সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে এবং এখন পর্যন্ত কারও দেশত্যাগের তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, ঘটনায় এখনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে আজ মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

এদিকে, হামলাকারীকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাতায়াতের সময় শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের চালককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
৯২ বার পড়া হয়েছে