ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

হামলাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, মিছিল নিয়ে শাহবাগ থানায় নুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হামলাকারীদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম, মিছিল নিয়ে শাহবাগ থানায় নুর।

গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন দলটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর।

রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে ফারুক হাসানের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান। বিক্ষোভ শেষে তার নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায়।

সমাবেশে নুর বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেফতার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নিবে। বারবার সারজিসের নাম আসছে, এই হামলার নেপথ্যে। আশা করি সে তার অবস্থান ক্লিয়ার করবে। এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে।
 
একই দাবি জানানোর পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করারও দাবি তোলেন।
 
এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন। ফারুকের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করবো। তার অপসারণের আন্দোলন করবো।
 
সমাবেশ থেকে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে জনতার হাতে বিচার হবে বলে হুঁশিয়ার করেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যারা হামলা করেছে, তাদের মূল শক্তি সারজিস আলম। আজ তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনও করেছে। আজকের মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয়, তবে জনতার হাতে তাদের বিচার হবে।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
১৬৬ বার পড়া হয়েছে