ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ: দিল্লিকে আনুষ্ঠানিক নোট পাঠানো

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

জুলাই মাসে গণ-গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার পাঠানো এ চিঠির বিষয়টি রোববার নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর জুলাই–আগস্টের ঘটনাবলিতে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৭ নভেম্বর হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন।

রায়ের পরপরই বাংলাদেশ সরকার সরকারিভাবে নয়াদিল্লিকে জানায় যে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত দুই ব্যক্তিকে দ্রুত হস্তান্তর করা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে বিবিসির ১৭ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া ন্যায়বিচার প্রক্রিয়াকে উপেক্ষা করার সামিল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ–ভারত প্রত্যর্পণ চুক্তি অনুসারে এই দুই আসামিকে ফেরত দেওয়া ভারতের দায়িত্বের মধ্যেই পড়ে। বাংলাদেশ ইতোমধ্যে কয়েকবার আনুষ্ঠানিকভাবে তাদের ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে, কিন্তু এখনো ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বারবার নিশ্চিত করেছেন যে চিঠি পাঠানো হয়েছে, তবে ভারত এখনো কোনো সাড়া দেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৮০ বার পড়া হয়েছে