ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

হাসিনা–কামালকে ফেরাতে সরকারের নতুন পদক্ষেপ আলোচনায়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

জুলাইয়ের ঘটনাবলীতে হত্যাযজ্ঞ পরিচালনার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন কূটনৈতিক ও আইনি পথ অনুসন্ধান করছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার সম্ভাবনাও বিবেচনা করছে। একই সঙ্গে ভারতকে প্রক্রিয়াটি সহজ করতে সহযোগিতা করার অনুরোধও জানানো হচ্ছে।

আসিফ নজরুল জানান, দণ্ডপ্রাপ্তদের ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক চিঠি ভারত সরকারকে দেওয়া হচ্ছে। তার মতে, ন্যায়বিচারের স্বার্থে ভারত এই দাবি সম্মান জানিয়ে শেখ হাসিনা ও কামালকে বাংলাদেশে ফেরত পাঠাবে—এটাই সরকারের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৬১ বার পড়া হয়েছে