ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান হাসনাত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান হাসনাত।

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জেলায়-মহল্লায় মানুষের কাছে গিয়ে এ বিষয়ে জনমত সৃষ্টির আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে দেয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাসনাত বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র নেই। আমরা বলতে চাই, আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত আপনারা ঘোষণাপত্রের পক্ষে জেলায়-মহল্লায় মানুষের কাছে যাবেন। তাদের কথা শুনবেন যে তারা কী বলতে চায়।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগের বিপক্ষে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে।’

বিকেল ৩টায় শুরুর কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি। তবে সকাল থেকেই সরগরম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতা মিছিল আর ব্যানার, পতাকা, ফেস্টুন নিয়ে শহীদ মিনারে জড়ো হয়। তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস, জাস্টিস, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’-এমন নানা স্লোগান দিতে থাকেন।

সারাদেশ থেকে আসা শিক্ষার্থীদের প্রত্যাশা, অভ্যুত্থানকারী বিভিন্ন পক্ষের মধ্যে ঐক্যের গাঁথুনি আরও মজবুত করতে ভূমিকা রাখবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। আর যেন কখনও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সজাগ থাকবেন বলেও জানান শিক্ষার্থীরা।

অভ্যুত্থানকারীদের প্লাটফর্মের নেতারা বলছেন, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেমন হবে, সে বিষয়ে জন-আকাঙ্ক্ষার চিত্র উঠে আসবে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে। এছাড়া দ্রুতসময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণাসহ বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরা হয় কর্মসূচি থেকে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৪৮ বার পড়া হয়েছে