ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

১৫ দিন ধরে এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়া, উদ্বেগে দেশজুড়ে সাধারণ মানুষ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টানা ১৫ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে দেশেই চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাথমিকভাবে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও মেডিকেল বোর্ড সেটি আপাতত স্থগিত করেছে।

হাসপাতালে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা চিকিৎসা তদারকি করছেন। পুরো প্রক্রিয়ার ওপর সরাসরি নজর রাখছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, যিনি শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন।

এভারকেয়ার হাসপাতালকে কেন্দ্র করে এখন সারা দেশের মানুষের দৃষ্টি নিবদ্ধ। অনেকেই সাবেক প্রধানমন্ত্রীর খোঁজখবর নিতে হাসপাতালের আশপাশে জড়ো হচ্ছেন। সাধারণ রোগীদের অসুবিধা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সেখানে সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা থাকলেও তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি। যদিও এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে সামগ্রিক শারীরিক পরিস্থিতি এখনো ঝুঁকিমুক্ত নয় বলে জানাচ্ছে চিকিৎসক দল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। সর্বশেষ ২৩ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন।

দেশব্যাপী তাঁর সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন চলছে। সকালে পল্টনের ভাসানী মিলনায়তনে ছাত্রদলের সাবেক নেত্রীদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
১২১ বার পড়া হয়েছে