ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

২৫ অক্টোবর থেকে শুরু এনসিএল, নতুন দল ময়মনসিংহ বিভাগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চলতি মাসের ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুম। বেশ কিছুদিন ধরেই অষ্টম দল নিয়ে অনিশ্চয়তা থাকলেও অবশেষে সেই জট কেটে গেছে। ঢাকা মেট্রোর পরিবর্তে এবারের আসরে খেলবে নবগঠিত ময়মনসিংহ বিভাগ।

২০১৫ সালে ময়মনসিংহ দেশের অষ্টম প্রশাসনিক বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও, এতদিন পর্যন্ত তাদের এনসিএলে অংশ নেওয়ার সুযোগ হয়নি। বহুবার আশ্বাস পাওয়া সত্ত্বেও দলটি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়নি। তবে গত আগস্টে বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়—ঢাকা মেট্রোর জায়গায় এনসিএলে জায়গা পাবে ময়মনসিংহ বিভাগ।

যদিও ঢাকা মেট্রোর কিছু ক্রিকেটার এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন, শেষ পর্যন্ত বিসিবি তাদের দাবি প্রত্যাখ্যান করেছে। বোর্ডের সর্বশেষ সভায় আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহকে এনসিএলে অন্তর্ভুক্ত করা হয়। জানা গেছে, ঢাকা মেট্রোর অনেক খেলোয়াড়ই ময়মনসিংহের হয়ে খেলবেন নতুন মৌসুমে।

এবারের এনসিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন স্টেডিয়ামে—মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও এর আউটার মাঠ, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, বিকেএসপির ৩ নম্বর মাঠ এবং কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে।

সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে সিলেটে এবং দ্বিতীয়টি মিরপুরে। টেস্ট দলের খেলোয়াড়দের প্রস্তুতির জন্য এনসিএলের প্রথম দুই রাউন্ডে ব্যবহার করা হবে কোকাবুরা বল। এরপর তৃতীয় রাউন্ড থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডিউক বলে—এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশনস ও টেকনিক্যাল কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে