ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, প্লে-অফে হারিয়ে বিপাকে ইতালি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ২৮ বছর পর আবার বিশ্বকাপের টিকিট পেল নরওয়ে। বাছাইপর্বে আটটি ম্যাচেই গোল করে নজির গড়েছেন হালান্ড, যা এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর আগে ২০১৮ সালের বাছাইপর্বে ১৬ গোল করেছিলেন রবার্ট লেভানডফস্কি। ২৪ পয়েন্ট সংগ্রহ করে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। ১৮ পয়েন্টের ইতালি জায়গা করে নিতে পারবে কেবল প্লে-অফে।

২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে জিনেদিন জিদানের কুখ্যাত ঘটনা দিয়ে শিরোপা জেতার পর থেকেই যেন পতন শুরু হয় ইতালির। পরবর্তী দুই বিশ্বকাপে গ্রুপপর্বেই বিদায় নিতে হয়। আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিতেই ব্যর্থ হয় তারা। এবার নরওয়ের কাছে ৪-১ গোলের পরাজয় তাদের সামনে টানা তৃতীয়বার বিশ্বকাপ না খেলার সম্ভাবনা টেনে এনেছে।

ইংল্যান্ডও নরওয়ের মতো বাছাইপর্বে জয় পেয়েছে টানা আট ম্যাচে। শেষ ম্যাচে আলবেনিয়াকে ২-০ গোলে হারিয়েছে হ্যারি কেইনের জোড়া গোলে। আট ম্যাচে ৮ গোল করে বায়ার্ন স্ট্রাইকার এই গ্রুপের শীর্ষে তুলে এনেছেন ইংল্যান্ডকে, যাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে আলবেনিয়া প্লে-অফে।

অপরাজিত থেকে বাছাই শেষ করেছে ফ্রান্সও। আজারবাইজানের মাঠে ৩-১ ব্যবধানে জিতে গ্রুপ ‘ডি’ থেকে ১৬ পয়েন্টে শীর্ষে তারা। একই দিনে ইউক্রেইন ২-০ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। রানার্স-আপ আইসল্যান্ডও প্লে-অফে জায়গা করে নিয়েছে।

আর্মেনিয়াকে ৯-১ গোলে বিধ্বস্ত করে সপ্তমবারের মতো বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিল পর্তুগাল। ব্রুনো ফের্নান্দেজ এবং জাও নেভেস দুজনই আন্তর্জাতিক ফুটবলে প্রথম হ্যাটট্রিক করেছেন এ ম্যাচে। নিষেধাজ্ঞার কারণে রোনালদো বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে নাও পারেন, তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আবেদন জানিয়েছে পর্তুগাল। এদিকে একই গ্রুপে, আয়ারল্যান্ড হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে ১০ পয়েন্টে রানার্স-আপ হয়ে প্লে-অফে উঠেছে।

স্পেনও পিছিয়ে নেই। মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ১৫ পয়েন্টে শীর্ষে রয়েছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
১১১ বার পড়া হয়েছে