ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

২৯৭ আসনের ফলে ২১৩টিতে বিএনপি জোটের জয়, সাত নারী প্রার্থী নির্বাচিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের ঘোষিত ফলে ২১৩টি আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। এই ফলাফলে মোট সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে ছয়জন বিএনপির প্রার্থী এবং দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিজয়ী নারী প্রার্থীরা হলেন— ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা।
নির্বাচনের ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল অনানুষ্ঠানিকভাবে প্রকাশ করেন আখতার আহমেদ। একই সঙ্গে তিনি গণভোটের ফলও জানান। তার তথ্য অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি, যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এছাড়া ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি ভোট বাতিল হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ২ হাজার ১৭ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র ৮৫

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
৫৩ বার পড়া হয়েছে