ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের সমাগম, স্লোগান ও উচ্ছ্বাসে উৎসবের পরিবেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর প্রবাসজীবনের ইতি টেনে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় স্থাপন করা হয়েছে একটি বড় মঞ্চ, যেখানে দেওয়া হচ্ছে বিশেষ সংবর্ধনা।

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। চারপাশে শোনা যাচ্ছে নানা স্লোগান, হাতে প্ল্যাকার্ড—সব মিলিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। উচ্ছ্বাস আর স্লোগানে সমাবেশস্থল যেন পরিণত হয়েছে এক আনন্দঘন মিলনমেলায়।

আজ সকাল আনুমানিক ১০টায় তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমানটি।

একই ফ্লাইটে তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
৮৫ বার পড়া হয়েছে