ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

৫ ইসলামী ব্যাংকের একীভূতকরণ নিয়ে আবারও অনিশ্চয়তা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ব্যাংক উদ্যোক্তাদের দায়ের করা রিটের কারণে আবারও অনিশ্চয়তায় পড়েছে পাঁচটি ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ। বিষয়টির আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একীভূতকরণে অগ্রসর হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও প্রতিষ্ঠাতা উদ্যোক্তারা।

সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তারা বলেন, সুদমুক্ত ব্যাংকগুলোর আর্থিক সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ নেওয়া জরুরি।

এর আগে গত ২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকে এই পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের বর্তমান অবস্থান নিয়ে শুনানি শুরু হয়। শুনানিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণের পক্ষে মত দেয়। তবে সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক স্পষ্টভাবে এর বিরোধিতা করে। এরই ধারাবাহিকতায় সোমবার সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকেরা।

তাদের দাবি, ব্যাংকের আগের পর্ষদের হাতে দায়িত্ব ফিরিয়ে দিলে প্রতিষ্ঠানটি আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

এদিকে, ‘ব্যাংক রেজ্যুলেশন ২০২৫’ চ্যালেঞ্জ করে পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডাররা উচ্চ আদালতে রিট দায়ের করেছেন। জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল করিমের মতে, রিট নিষ্পত্তি ছাড়া একীভূতকরণের সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়। তার পরামর্শ, অতি দ্রুত পদক্ষেপ না নিয়ে রাজনৈতিক সরকারের অনুমোদন সাপেক্ষে ব্রিজ ব্যাংক গঠন করা হলে বিনিয়োগকারীর পাশাপাশি আমানতকারীরাও সুরক্ষা পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
১০২ বার পড়া হয়েছে