ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, সুপারিশ বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী আটক, চাঞ্চল্যকর তথ্য জানাল মেয়ে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার সম্পর্কের জেরে স্বামী ইকবাল হোসেনকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী হ্যাপি আক্তারের (৩০) বিরুদ্ধে। সাত বছরের কন্যা লিমার বয়ানে হত্যার রহস্য প্রকাশ পায়।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার এলাকা থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত হ্যাপিকে আটক করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ইকবাল ও হ্যাপির বিয়ে হয়। তারা দুজনই কাচপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। এ দম্পতির একটি মেয়ে রয়েছে। এদিকে, হ্যাপি স্থানীয় টেইলার্স কর্মী রুবেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।

২০ অক্টোবর রাতে ইকবাল ঘুমন্ত অবস্থায় হ্যাপি ও তার প্রেমিককে হাতেনাতে ধরে ফেলেন। পরদিন সকালে ইকবালকে মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহ গাইবান্ধার গ্রামের বাড়িতে নেওয়ার পর মেয়ে লিমা পরিবারের কাছে জানায়, তার বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়েছিল এবং রুবেল উপস্থিত ছিল।

পুলিশের ধারণা, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি শাহীনুল ইসলাম তালুকদার জানান, “হ্যাপিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থল রূপগঞ্জ থানা এলাকায়, তাই মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
১৫৩ বার পড়া হয়েছে