ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

২০ জন শ্রমিকেই ট্রেড ইউনিয়ন আবেদনের সুযোগ: শ্রম আইনের সংশোধনী গেজেট প্রকাশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শ্রম আইনে সংশোধন আনা হয়েছে, যার ফলে এখন থেকে কোনো প্রতিষ্ঠানে মাত্র ২০ জন শ্রমিক থাকলেই ট্রেড ইউনিয়ন গঠনের জন্য আবেদন করা সম্ভব হবে। সোমবার, ১৮ নভেম্বর সরকারের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, একটি প্রতিষ্ঠানে কমপক্ষে ২০ জন শ্রমিক একত্র হয়ে ট্রেড ইউনিয়নের নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। শ্রমিকসংখ্যার ওপর ভিত্তি করে আবেদনে ন্যূনতম সদস্যসংখ্যাও নির্ধারণ করা হয়েছে।

শ্রমিক সংখ্যা ২০–৩০০ হলে: অন্তত ২০ জন

৩০১–৫০০ হলে: ৪০ জন

৫০১–১৫০০ হলে: ১০০ জন

১৫০১–৩০০০ হলে: ৩০০ জন

৩০০১ বা তদূর্ধ্ব হলে: ৪০০ জনকে নিয়ে আবেদন করতে হবে

সংশোধিত আইনে আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান এমনভাবে কাজ, উৎপাদন কার্যক্রম বা পণ্য সংরক্ষণ করতে পারবে না, যা শ্রমিকদের শারীরিক ক্ষতির ঝুঁকি তৈরি করে। কোনো শ্রমিক যদি মালিককে জানান যে নির্দিষ্ট কোনো কাজ তার জীবন বা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে, তাহলে মালিক তাকে সে কাজ করতে বাধ্য করতে পারবেন না।

এর আগে প্রস্তাবিত আইনে ট্রেড ইউনিয়ন গঠনে ২০ জন শ্রমিকের সমর্থন যথেষ্ট বলায় ব্যবসায়ী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। গত ২৮ অক্টোবর সাতটি ব্যবসায়ী সংগঠনের নেতা সংবাদ সম্মেলনে আশঙ্কা করেছিলেন, এতে শিল্পে অভ্যন্তরীণ সংকট বাড়তে পারে, উৎপাদন ব্যাহত হতে পারে এবং বিনিয়োগে নিরুৎসাহ দেখা দিতে পারে।

এ ছাড়া তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএও আলাদা সংবাদ সম্মেলনে একই বিধানের বিরোধিতা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
৮৭ বার পড়া হয়েছে