ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সোমবার আবার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Logo আইএমএফ ঋণের কিস্তি স্থগিতের দাবি ‘ভিত্তিহীন’, জানাল সরকার Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

আইএমএফ ঋণের কিস্তি স্থগিতের দাবি ‘ভিত্তিহীন’, জানাল সরকার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে—এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও তা সম্পূর্ণ অস্বীকার করেছে সরকার।

শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এ ধরনের কোনো সিদ্ধান্ত আইএমএফ নেয়নি।

বিবৃতিতে বলা হয়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ওইদিন আইএমএফ কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠক করেছে। এর মধ্যে সকালে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের নেতৃত্বাধীন দলের সঙ্গে প্রথম বৈঠক এবং বিকেলে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণে ঋণের কিস্তি স্থগিত করা হয়েছে—এমন দাবি পুরোপুরি অসত্য। এমনকি আগের দিন আইএমএফের সঙ্গে কোনো বৈঠকই হয়নি বলেও উল্লেখ করা হয়।

বৈঠকগুলোতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের নীতিমালা এবং বিএনপির নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়। পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানো এবং ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

যদিও বেশিরভাগ বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে, তবে কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থানও পুনর্ব্যক্ত করা হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক এবং গঠনমূলক। ভবিষ্যতেও সংলাপ অব্যাহত রেখে বাকি বিষয়গুলো সমাধানের ব্যাপারে উভয় পক্ষ আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৬ বার পড়া হয়েছে