ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

ছাতকে ভারতীয় ৭২ বোতল মদ ও ট্রাক সহ ১৫০ বস্তা চিনি উদ্ধার গ্রেফতার -৩

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ছাতকে থানা পুলিশের পৃথক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ এবং ১৫০ বস্তা ভারতীয় চিনি সহ জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে পৃথক স্থান থেকে মদ ও চিনি সহ তাদের আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই বিন আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় ৭২ বোতল এসি বø্যাক মদ সহ মাদক কারবারী ফজলুর রহমান (৫০) কে আটক করেন।

সে উপজেলার কালারুকা ইউনিয়নের নজমপুর গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র। তার বসতঘরে রক্ষিত অবস্থায় মদ সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় ফজলুর রহমান সহ পলাতক একই গ্রামের ছোরাব আলীর পুত্র আল আমিন(২৭)’র বিরুদ্ধে ছাতক থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা(নং-১২) রুজু করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে ফজলুর রহমাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এদিকে অপর এক অভিযানে ১৫০ বস্তা চিনি সহ ২ চোরা কারবারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ভোরে শহরের বাসস্ট্যান্ড এরাকার একটি মার্কেটের সামন থেকে একটি মিনি ট্রাকে(নং-ঢাকা মেট্রো ড-১২-৫২০৭) বোঝাই করা ট্রাক সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার কারারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের ফজর আলীর পুত্র শফিউল আলম (২৭) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সনখলা গ্রামের আবু তাহেরের পুত্র আকতার হোসেন (৩৫)। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে বাস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পার্কিং করা অবস্থায় ভারতীয় চিনি ভর্তি ট্রাক সহ জড়িত দু’জনকে আটক করে।

এসময় চিনির পক্ষে বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারেনি আটককৃতরা। আটককৃত চিনির বর্তমান বাজার মুল্য সাড়ে ৭ লক্ষ টাকা বলে জানা গেছে। চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে পরিবহণ করায় তাদের বিরুদ্ধে চোরা চালান নিয়ন্ত্রন আইনে ছাতক থানায় ১টি মামলা(নং-১৩)করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান এসবের সত্যতা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে