ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

রামগঞ্জে মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে দুই যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রামগঞ্জ–হাজীগঞ্জ সড়কের রামগঞ্জ উপজেলার অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন এবং একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় ও নাজমুল মোটরসাইকেলে করে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের তীব্র সংঘর্ষ হলে দু’জনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই হৃদয় মারা যান।

আহত নাজমুলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, একজনকে প্রাণহীন ও আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে আহত যুবকটিও মারা যায়।

রামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে গেছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
৯৪ বার পড়া হয়েছে