ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে আগুন, অল্প সময়েই নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা দ্রুতই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাটি ঘটে রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে। আগুন লাগার পর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সচিবালয়ের নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯তম তলায় বাইরের অংশে থাকা এগজস্ট ফ্যানের বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সাথে সাথে প্রথম ইউনিট দুপুর ২টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও দুটি ইউনিট সেখানে গেলেও তাদের বড় কোনো পদক্ষেপ নিতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে মাত্র ২টা ১৫ মিনিটেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিকাণ্ডে কোনো আর্থিক ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
৫৬ বার পড়া হয়েছে