ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

উত্তরায় ভুয়া অফিস চালিয়ে ৪৫ লাখ টাকা হাতানোর অভিযোগে তিনজনকে আটক করেছে সিআইডি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর উত্তরা এলাকায় একটি ভুয়া অফিস স্থাপন করে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তার কাছ থেকে ৪৫ লাখ টাকা প্রতারণার মাধ্যমে নেওয়ার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। বুধবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডির তথ্যমতে, মঙ্গলবার মালিটোলা পার্ক এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সনজ সাহা ওরফে উজ্জ্বল চৌধুরী (৫৬), মো. মোশারফ হোসেন (৬৪) এবং মো. শাহজাহান (৪৬)।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর আব্দুর রশিদ নামে এক ব্যক্তি ওই কর্মকর্তাকে উচ্চপদে চাকরির লোভ দেখিয়ে উত্তরা এলাকার একটি তথাকথিত অফিসে নিয়ে যান। সেখানে মাসিক ২,৫০০ মার্কিন ডলার বেতনে পরিচালক হিসেবে নিয়োগের কথা বলে আলোচনা চালানো হয়। পাশাপাশি তাকে লাভজনক একটি ব্যবসায় যুক্ত হওয়ার প্রস্তাবও দেওয়া হয়।

প্রতারকরা নিজেদের একটি কোম্পানির বাণিজ্যিক ব্যবস্থাপক হিসেবে পরিচয় দিয়ে ঘড়ি কেনাবেচার ব্যবসায় অংশগ্রহণ করালে স্বল্প সময়ে বেশি লাভ পাওয়া যাবে—এমন প্রলোভন দেখান। চাকরির সুযোগ ও বিনিয়োগ থেকে দ্রুত মুনাফার আশ্বাসে ভুক্তভোগীকে বিনিয়োগ করতে উৎসাহিত করা হয়।

সিআইডি আরও জানায়, গ্রেফতারকৃতরা ধাপে ধাপে মোট ৪৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। প্রতিবার অপকর্মের সময় তারা আলাদা ডিভাইস ব্যবহার করতেন এবং কাজ শেষে সেগুলো নষ্ট করে ফেলতেন বলে জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের আদালতে পাঠানো এবং রিমান্ড আবেদনসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে