ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

তানোরে নলকূপের গর্তে পড়া শিশু আমাদের মাঝে আর নেই

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের একটি খোলা গর্তে পড়ে নিহত হয়েছে শিশু সাজিদ। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের তথ্য অনুযায়ী, রাত ৯টা ৩৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলেও তার আগেই মৃত্যু হয়েছিল। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনাটি ঘটে বুধবার দুপুরে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট এলাকায়। সাজিদ তার মা ও ভাইকে নিয়ে বাড়ির পাশের একটি জমি পার হচ্ছিল। জমিটি খড় দিয়ে ঢেকে রাখা ছিল, আর শিশুটির মা জানতেন না যে নিচেই রয়েছে একটি পরিত্যক্ত গভীর নলকূপের খোলা গর্ত। হাঁটার সময় হঠাৎই সাজিদ সেই গর্তে পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ বলে চিৎকার শুনে মা ফিরে তাকিয়ে শিশুটিকে খুঁজে পান না। খড় সরিয়ে দেখতে পান খোলা গর্তটি।

স্থানীয়দের ভাষ্য, গত বছর এলাকার একজন ব্যক্তি এখানে গভীর নলকূপ বসানোর কাজ শুরু করেছিলেন। কিন্তু ১২০ ফুট খননের পরও পানি না পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। পাইপটি খোলা অবস্থায় ফেলে রাখা হয় এবং পরিত্যক্ত গর্তটি বৃষ্টিতে আরও বড় হতে থাকে। কোনো সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
১০০ বার পড়া হয়েছে