ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নেপালকে ৯ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ Logo বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ Logo ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪%: শীর্ষে বিএনপি, ১০ দলের ভোট শূন্য Logo যুক্তরাষ্ট্রে থাকা ইয়েমেনি শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ, সময় ৬০ দিন Logo বিএনপির নির্বাচনী জয়ে তারেক রহমানকে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের অভিনন্দন Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হার ও শপথসূচি জানাল নির্বাচন কমিশন Logo থাইল্যান্ড ও ফিলিপিন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ Logo হাইকোর্ট নির্দেশ দিলেন পুরো রমজান মাস স্কুল বন্ধ রাখার Logo রমজানকে সামনে রেখে দেশ-বিদেশের মুসলিমদের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার Logo জুলাই গণহত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ৪ মার্চ

সাজিদের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে প্রাণ হারানো শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে কোয়েলহাট গ্রামে তার জানাজায় অংশ নিতে ভিড় জমে চারপাশের মানুষজন। সকাল থেকেই মাঠজুড়ে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। গ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্করা—সবার চোখে ছিল অশ্রু। সবাই সাজিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

জানাজার পর বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয় সাজিদকে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সঙ্গে হাঁটার সময় খড় দিয়ে ঢেকে রাখা একটি অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। দীর্ঘ ৩২ ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তাকে উদ্ধার করা হলেও তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, জমিটি খড় দিয়ে ঢাকা থাকায় গর্তটি চোখে পড়েনি। হাঁটার সময় হঠাৎ নিচে পড়ে যায় সাজিদ। মায়ের চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে খড় সরিয়ে খোলা গর্তটি দেখতে পান।

স্থানীয়দের অভিযোগ, গত বছর একজন ব্যক্তি গভীর নলকূপ খননের চেষ্টা করেন। প্রায় ১২০ ফুট পর্যন্ত খননের পরও পানি না মেলায় পাইপটি খোলা অবস্থায় ফেলে রাখা হয়। সঠিকভাবে ঢেকে না রাখায় এবং কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
৬৩ বার পড়া হয়েছে