ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

ওসমান হাদির ওপর হা*ম*লা*য় উদ্বেগ জানিয়ে স্বজনকে প্রধান উপদেষ্টার ফোন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন।

ফোনালাপের সময় প্রধান উপদেষ্টা জানান, ঘটনা জানার পরই তিনি কয়েকজন উপদেষ্টা এবং পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। হামলাকারীদের দ্রুত আটক করতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

আহত ওসমান হাদির চিকিৎসা নিয়ে সরকার সর্বোচ্চ দায়িত্ব নেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী দেশে বা বিদেশে—যেখানেই প্রয়োজন হয়—সেরা চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ওসমান হাদি সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। তার দ্রুত সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টা জানান, খুব শিগগিরই তাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশায় তারা সবাই দোয়া করছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
১১৬ বার পড়া হয়েছে