ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

হাদির ওপর হামলার প্রভাব পড়বে না নির্বাচনে, নির্ধারিত সময়েই ভোট: ইসি সদস্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) টেলিফোনে যমুনা টেলিভিশনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইসি সদস্য। তিনি বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার কারণে যদি নির্বাচন আয়োজন নিয়ে সন্দেহ তৈরি হয়, তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা জরুরি বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তবে এ বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে যমুনা টেলিভিশন বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রের সঙ্গে যোগাযোগ করে। জানা যায়, তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার সকালে তাকে পরীক্ষা করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। একই তথ্য চিকিৎসকরা হাদির ভাইকেও অবহিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৮৯ বার পড়া হয়েছে