ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর ১টা পর্যন্ত রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে ২ জন, রংপুর-২ আসনে ১ জন, রংপুর-৩ আসনে ৩ জন, রংপুর-৪ আসনে ২ জন, রংপুর-৫ আসনে ১ জন এবং রংপুর-৬ আসনে ২ জন মনোনয়নপত্র উত্তোলন করেন।

এ বিষয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে অবশ্যই সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এমন পরিবেশ তৈরি হলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। পাশাপাশি তিনি জানান, উপযুক্ত প্রার্থী পাওয়া গেলে জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করার আগ্রহ রাখে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
১৭৮ বার পড়া হয়েছে