ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

স্বর্ণের বাজারে নতুন রেকর্ড, ভরিতে আরও ১ হাজার ৫০ টাকা বাড়ল দাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম স্পর্শ করল এক ভরি স্বর্ণ।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার (২১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়। ঘোষণাকৃত নতুন দাম আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে।
এর আগে গত ১৫ ডিসেম্বর দেশের বাজারে ধারাবাহিক দ্বিতীয় দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা।
সর্বশেষ ঘোষণার পর নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত বাজুস মোট ৮৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৬০ বার দাম বেড়েছে এবং মাত্র ২৭ বার কমানো হয়েছে। তুলনামূলকভাবে গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রূপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রূপার দাম ভরিতে ৪ হাজার ৫৭২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের রূপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩৬২ টাকায়, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার মূল্য নির্ধারিত রয়েছে ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
১২০ বার পড়া হয়েছে