ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

ভারতের কর্নাটকে ট্রাক ও বাসের সংঘর্ষে আগুন, পুড়ে প্রাণ গেল ১৭ জনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের কর্নাটক রাজ্যে সড়ক দুর্ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন।

বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে প্রায় আড়াইটার দিকে চিত্রাদূর্গা জেলার একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হিরিউর থেকে বেঙ্গালুরুর দিকে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। সেখানেই সেটি একটি যাত্রীবাহী বাসকে সজোরে আঘাত করে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই সেটি সম্পূর্ণভাবে দগ্ধ হয়।

দুর্ঘটনার সময় বাসে থাকা অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন যাত্রী বের হওয়ার সুযোগ পাননি। এতে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হিরিউর ও চিত্রাদূর্গার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং আহতদের চিকিৎসার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
৮৬ বার পড়া হয়েছে