ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

তীব্র শীতে কাবু দেশ, কাজ সংকটে খেটে খাওয়া মানুষ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সারাদেশে শীতের প্রকোপ স্পষ্টভাবে বেড়েছে। বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েক দিন ধরে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে হিমেল বাতাস প্রবাহিত হচ্ছে।
গতকাল রাজধানী ঢাকায় দিনভর সূর্যের দেখা মেলেনি। সূর্যের তাপ না থাকায় চারপাশে শীতল ও জবুথবু পরিবেশ বিরাজ করে। রাত ও ভোরের দিকে ঘন কুয়াশায় ভিজে যাচ্ছে সড়ক ও পথঘাট। এদিকে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলী উপজেলায়, যা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এই তীব্র শীত সবচেয়ে বেশি ভোগান্তিতে ফেলেছে দিনমজুর, রিকশাচালক, নির্মাণশ্রমিকসহ খেটে খাওয়া মানুষদের। খোলা আকাশের নিচে কাজ করতে হয় এমন পেশাজীবীরাই পড়েছেন বড় সংকটে। প্রতিদিন বিভিন্ন শ্রমবাজারে যেখানে ৩০০ থেকে ৪০০ জন কাজের আশায় জড়ো হতেন, কাজের পরিমাণ কমে যাওয়ায় এখন সেখানে লোকসমাগম নেমে এসেছে প্রায় অর্ধেকে। অনেকেই দীর্ঘ সময় অপেক্ষার পর কাজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছেন।
রিকশাচালক ও শ্রমিকরা জানান, শীত বাড়ায় মানুষ ঘর থেকে কম বের হচ্ছে। ফলে নির্মাণসহ নানা ধরনের কাজ স্থবির হয়ে পড়েছে। কাজ কমে যাওয়ায় আয় কমলেও সংসারের খরচ কমছে না। একই ধরনের পরিস্থিতি বগুড়া, গাইবান্ধা ও লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়ও দেখা

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
৮৮ বার পড়া হয়েছে