ঢাকা ০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদযাত্রায় নৌপথে অতিরিক্ত ভাড়ার অভিযোগ নেই: প্রতিমন্ত্রী রাজিব আহসান Logo শবে কদরের ছুটির দিনেও সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক Logo জুলাই সনদ ও গণভোটের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন বিতর্ক, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন Logo ফিটনেস সমস্যায় ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার নেই Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের

সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ সংলগ্ন সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকার দিক থেকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এতে একটি গুলি এসে শিশুটিকে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ও ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা সড়কে নেমে প্রতিবাদ জানিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছ থেকে কার্যকর পদক্ষেপের দাবি তোলেন।

উল্লেখযোগ্য যে, গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন প্রদেশে ব্যাপক গোলাগুলি চলছে। সেখানে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সীমান্ত এলাকায় এক বাংলাদেশি জেলেও গুলিবিদ্ধ হন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৬৮ বার পড়া হয়েছে