ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল Logo দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ার ঘটনায় তদন্তে ৬ সদস্যের কমিটি Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অংশগ্রহণ করছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, যাকে মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে হাঁস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক পাওয়ার পর রুমিন ফারহানা উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “আমি আমার ভোটার ও সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তাদের জন্যই আজকের এই অবস্থান। ছোট ছোট শিশুরাও যখন আমাকে দেখে চিৎকার করে বলে—‘আমাদের হাঁস মার্কা’, তখন বুঝি এই মার্কা শুধু আমার নয়, তাদেরও।” তিনি আরও বলেন, “আমি আগে হাঁস পালতাম। যদি কেউ এই প্রতীক চুরি করার চেষ্টা করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।”

একই সময়ে, রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মোট ১৩ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে চূড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। দলীয় প্রার্থীরা নিজেদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দমতো প্রতীক পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
১৩৪ বার পড়া হয়েছে