ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

উখিয়ার রোহিঙ্গা শিবিরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শিবিরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অসংখ্য বসতঘরসহ আসবাবপত্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাত আনুমানিক ৩টার দিকে পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তথ্যমতে, ক্যাম্পের ডি-৪ ব্লকের একটি লার্নিং সেন্টার থেকে আগুন শুরু হয়ে দ্রুত আশপাশের ঘরবাড়ি ও শেডে ছড়িয়ে পড়ে। হঠাৎ এই আগুনে রাতের আঁধারে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ রক্ষায় শত শত মানুষ নিরাপদ স্থানের খোঁজে ছুটে যান।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ইউনিট যোগ দিয়ে মোট আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৪৪৮টি বসতঘর, ১০টি স্কুল, দুটি মসজিদ ও একটি মক্তব পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির বিস্তারিত তালিকা তৈরির কাজ চলছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। এছাড়া ২৫ ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
১০২ বার পড়া হয়েছে