ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মুন্সীগঞ্জে ডিবির অভিযানে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩টি বাইক Logo বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে সংসদে আলোচনা, ‘বাপের দোয়া-মায়ের দোয়া নয়’—স্বরাষ্ট্রমন্ত্রী Logo নোয়াখালীতে ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বাড়তি চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে Logo কেরানীগঞ্জে উদ্ধার ‘পেনগান’, হত্যাচেষ্টা মামলার তদন্তে নতুন অগ্রগতি Logo সাবমেরিন কেবলের কাজের কারণে তিন দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা Logo ‘ধুরন্ধর’ ইস্যুতে সমালোচনার জবাব দিলেন দীপিকা Logo জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্টদের দায়মুক্তি দিয়ে সংসদে নতুন আইন পাস Logo শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ, ৪৩ খাতে পরিকল্পনা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী

লামাকাজি সেতুতে টোল প্রত্যাহার দাবি, কাল থেকে বন্ধ যান চলাচল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

লামাকাজি সেতুতে টোল প্রত্যাহার দাবি, কাল থেকে বন্ধ যান চলাচল।

সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে বুধবার থেকে যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে সুনামগঞ্জের পরিবহন মালিক সংগঠন ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর বাসস্টেশনের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের লামাকাজি সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। গত পাঁচ আগস্ট ছাত্র-জনতা এই সেতুটিতে টোল আদায় কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিন্তু দুই মাস পাঁচ দিন বন্ধ থাকার পর একটি কুচক্রী মহল এবং সিলেটের সড়ক ও জনপথ কর্তৃপক্ষ লামাকাজি সেতুতে টোল আদায়ের টেন্ডার আহ্বান করে। এই টেন্ডার বাতিলের দাবিতে সুনামগঞ্জ-সিলেট সড়ক পরিবহন মালিক এবং শ্রমিক ইউনিয়ন এবং সুনামগঞ্জের সিএনজি, অটোরিকশা, হিউম্যান হোলার্স, সুজুকি, লেগুনা, বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক মালিক সমিতি ও শ্রমিকরা যৌথভাবে বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন- জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জুয়েল মিয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবীর, সাধারণ সম্পাদক নুরুল হক, সিলেটের শ্রমিক নেতা রনজিত দত্ত, অশোক বিজয় দেব, জেলা লেগুনা সমিতির সভাপতি মোছন মিয়া, সিএনজি সমিতির সভাপতি সুন্দর আলী, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, বাস ও মিনিবাস মালিক সমিতির সহসাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল প্রমুখ।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জুয়েল মিয়া বলেন, লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধ না হলে ২৩ অক্টোবর বুধবার থেকে সকল পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্সসহ বিদেশি যাত্রীদের গাড়ি চলাচল করতে পারবে। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
১৬২ বার পড়া হয়েছে