ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo  সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার প্রয়াত  Logo ঈদ ও জন্মদিন একসঙ্গে, ছোট ছেলেকে শুভেচ্ছা জানালেন শাকিব খান Logo  যুক্তরাষ্ট্র শিথিল করল ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা Logo জামায়াত আমির প্রশ্ন করলেন—সংসদ নির্বাচন হালাল হলে গণভোট কেন হারাম হবে Logo ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম জামাত, লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্বশান্তির প্রার্থনা Logo ঈদুল ফিতর ঘিরে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর Logo  যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির মুখপাত্র নাইনি Logo শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ২১ বছরেই ৩০০ কোটির মালিক জান্নাত, আয়ের রহস্য কী?

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রভাবেই শক্তিশালী সরকারের পতন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে, যার ফলাফল হিসেবে একটি প্রভাবশালী সরকারের পতন ঘটে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বে থাকবে তরুণ প্রজন্ম। তিনি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিসরেও তরুণদের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে তিনি প্রযুক্তি খাতে পুরোনো ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে নতুন চিন্তাভাবনা গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তার মতে, যেমনভাবে জুলাই আন্দোলন দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল, তেমনি এই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে।

সবকিছু ডিজিটাল করার কথা বলা হলেও বাস্তবে তার যথাযথ প্রয়োগ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অধিকাংশ ডিজিটাল সেবা এখনো মন্ত্রণালয়কেন্দ্রিক, এসব সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৪২ বার পড়া হয়েছে