ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিফ হুইপ বলেন, সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে Logo বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী বাদশার জয় Logo পৌরসভা নির্বাচন থেকে দলীয় প্রতীক বাদ, সংশোধনী বিল সংসদে অনুমোদন Logo সংসদে পাস দুই বিল, বাতিল হলো সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশ Logo রুমিন ফারহানার ভাইরাল বক্তব্য নিয়ে বিভ্রান্তি, আসল তথ্য যা জানা গেল Logo ২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২—সপ্তাহের সর্বোচ্চ Logo গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট Logo অনলাইন ও সশরীরে মিলিয়ে নতুন ক্লাস রুটিন ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo টেকনাফে মেরিন ড্রাইভে বস্তাবন্দী তিন খণ্ড মরদেহ উদ্ধার Logo লালমনিরহাটের সাবেক সংরক্ষিত আসনের এমপি সফুরা বেগম রুমী আটক

ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের ঘোষণা জামায়াত আমিরের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ফেনীতে মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের ঘোষণা জামায়াত আমিরেরক্ষমতায় গেলে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে নারীরা তাদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা থেকে বঞ্চিত।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনীতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, তিনি কখনো আধিপত্যবাদী রাজনীতিকে উৎসাহ দেননি। নির্বাচিত হলে ন্যায়বিচারের ভিত্তিতে দেশের সব সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান জানান, ফেনীতে একটি মেডিকেল কলেজ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়াম স্থাপন করা হবে। তিনি আরও বলেন, যাদের রাজনীতির কারণে দেশ একসময় দুর্নীতিতে শীর্ষে পৌঁছেছিল, সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করা প্রয়োজন। যুবসমাজকে বেকার ভাতা দিয়ে হেয় না করে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া ফেনী বাঁধের বিষয়টি বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। জনসভা শেষে ফেনীর তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াত আমির।

এর আগে ফজরের নামাজের পর থেকেই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। জনসভা শুরুর আগেই পুরো মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
১০২ বার পড়া হয়েছে