ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা

ত্রিশালে ‘অলিম্পিক ভিলেজ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাবাহিনী প্রধান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ময়মনসিংহের ত্রিশালে ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে প্রস্তাবিত ‘অলিম্পিক ভিলেজ’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।

সফরের শুরুতে সেনাপ্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য দেন। সভায় ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসামরিক প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, নিরপেক্ষতা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সাধারণ মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে তিনি ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের অ্যাথলেট গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
৪৪ বার পড়া হয়েছে