ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

জাতীয় নির্বাচন সামনে রেখে অপতথ্যের চাপে সরকার, সীমিত সক্ষমতার কথাও স্বীকার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে ব্যাপক অপতথ্যের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি বিষয়টি তুলে ধরেন।
প্রেস সচিব বলেন, বিভিন্ন দিক থেকে ছড়ানো অপতথ্য মোকাবেলায় সরকারের সক্ষমতা সীমাবদ্ধ হলেও অন্তর্বর্তী সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, বিশেষ করে ভারতীয় কিছু গণমাধ্যম নিয়মিতভাবে বাংলাদেশকে ঘিরে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রকাশ করছে।
এছাড়া ব্যক্তি ও গোষ্ঠীভিত্তিকভাবে নামে-বেনামে খোলা ইউটিউব চ্যানেলের মাধ্যমেও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শফিকুল আলমের মতে, এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন। মিথ্যা তথ্য প্রচারের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার জন্য আইনি প্রতিকার নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে