ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট

নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম মোস্তাকিম মিয়া (১৪)। তিনি সায়দাবাদ গ্রামের বাসিন্দা মাসুদ মিয়ার ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এরশাদ ও হানিফ মাস্টার নামে পরিচিত দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয় এবং একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুলিতে আহত মোস্তাকিমকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, মোস্তাকিম কোনো পক্ষের সঙ্গেই জড়িত ছিল না।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে আহতদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৪ বার পড়া হয়েছে