ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার শীর্ষ পলাতকসহ পাঁচজন আটক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি হত্যা মামলার পলাতক প্রধান আসামি শাওন (২৩) এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে শোনা মিয়ার টেক ও চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। এতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা শাওনসহ আনোয়ার (২৫), শাকিল (২৩), শুভ (২০) ও বেলাল (৩৬) আটক হন। গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শাওনকে প্রকাশ্যে একজনকে হত্যা করতে দেখা যায়।

আটককৃতদের কাছ থেকে ৮টি পেট্রোল বোমা, ৫ রাউন্ড শটগানের গুলি, ১টি চাইনিজ ছুরি, ৮টি সামুরাই, ৫টি চাপাতি, ১টি রামদা, ৬১টি ইয়াবা ট্যাবলেট, ৩৫ গ্রাম ইয়াবা, ৪৭৫ গ্রাম গাঁজা, ৬০ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন, ৫৮টি বিদেশি কয়েন এবং মাদক পরিমাপের একটি ওজন মেশিন জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, শাওন গত বছর প্রকাশ্য দিবালোকে একজনকে কুপিয়ে হত্যা করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাকে শনাক্ত করা হয়। তাকে ধরতে আগেও একাধিক অভিযান চালানো হলেও সফল হওয়া যায়নি। সর্বশেষ সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৪৭ বার পড়া হয়েছে