ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নবম পে-স্কেল কার্যকরের দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস Logo টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলিবর্ষণ, শিশুসহ আহত ৫ Logo সিকিমে এক রাতে তিন দফা ভূমিকম্প, কাঁপল উত্তরবঙ্গ Logo জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত আরও শতাধিক ব্যক্তি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পেলেন Logo নির্বাচন ও গণভোটে শিল্পাঞ্চলের শ্রমিকদের ১০ ফেব্রুয়ারি ছুটি, পরে একদিন কাজ করিয়ে সমন্বয়ের সুযোগ Logo রমজানে সরকারি দপ্তরের নতুন অফিস সূচি নির্ধারণ Logo বিদায়ের আগমুহূর্তে আন্তর্জাতিক চুক্তি নিয়ে প্রশ্নে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা Logo ভোটকেন্দ্রে প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিশ্চিতে একাধিক দাবি ডিজ্যাবিলিটি রাইটস ওয়াচের Logo রাশিয়ার সঙ্গে চার বছরের যুদ্ধে ইউক্রেনের সেনা নিহতের সংখ্যা ৫৫ হাজার অতিক্রম করেছে: জেলেনস্কি Logo মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার শীর্ষ পলাতকসহ পাঁচজন আটক

টেকনাফে বিএনপির নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলিবর্ষণ, শিশুসহ আহত ৫

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা চলাকালে তা দেখতে আসা সাধারণ মানুষের ওপর গুলির ঘটনা ঘটেছে। এতে একটি শিশুসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তিন রাস্তার মোড়ে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা নূর হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬), একই ক্যাম্পের নুর হকের ছেলে মোহাম্মদ জিসান (১৩), হ্নীলা ইউনিয়নের মোছনী ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাছা মিয়া (৩৮), আলীখালী ৮ নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল জলিলের ১৮ মাস বয়সী মেয়ে নূসরাত জাহান এবং একই এলাকার নূর ইসলামের ছেলে শাহাবুদ্দিন (১১)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আলীখালী এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা চলছিল। এ সময় প্রচারণা দেখতে আসা জনতার ভিড় লক্ষ্য করে মদ্যপ অবস্থায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জালাল প্রকাশ ওরফে লাশ জালাল বিদেশি অস্ত্র ব্যবহার করে হঠাৎ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন গুলিবিদ্ধ হন।

ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবর্ষণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
৬ বার পড়া হয়েছে