ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি নিয়ে নির্বাচন শেষে আলোচনা, কর্মবিরতিতে কঠোর অবস্থানের ইঙ্গিত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি, আর নির্বাচনের পর তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছে সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচনের আগে চট্টগ্রামসহ আশপাশের এলাকার ভোটের পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে এনসিটি ইস্যুকে সামনে রেখে বন্দরের কিছু কর্মচারী কর্মবিরতি পালন করছেন। এ ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নেবে বলেও তিনি সতর্ক করেন। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, এই কর্মবিরতি অযৌক্তিক ও ভিত্তিহীন। এর ফলে দেশের প্রায় ১৮ কোটি মানুষ ভোগান্তিতে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। দ্রুতই বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
৩৫ বার পড়া হয়েছে