ব্রেকিং নিউজ :
ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকাসহ বড় শহরগুলো থেকে বাড়ির পথে রওনা হয়েছেন অনেক মানুষ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে।
যদিও বুধবারকে শেষ কর্মদিবস ধরা হচ্ছে, তবুও অনেকে আগেই পরিবারসহ যাত্রা শুরু করেছেন। বাস টার্মিনালগুলোতে ঈদযাত্রার মতো চেনা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পরিবহন সংশ্লিষ্টদের মতে, আগামীকাল থেকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে এবং বাসের আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে।
এদিকে কমলাপুর রেলস্টেশনেও ট্রেনের টিকিট সংগ্রহে দীর্ঘ লাইনের দেখা মিলেছে। যাত্রীরা জানিয়েছেন, কয়েক বছর পর উৎসবের আবহে ভোট দেওয়ার সুযোগ থাকায় সবাই নিজ নিজ এলাকায় ফিরে যেতে আগ্রহী।
ট্যাগস :
bangla khobor bangladesh Breaking News Bangladesh Cakshu election desh24 Desh24Live Election vehicle























