ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান Logo দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা

‘শুভেচ্ছা’ মোবাইল অ্যাপ ও কেন্দ্রীয় টিকিটিং সেবা ‘দ্রুত টিকেট’-এর উদ্বোধন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানো, নাগরিক সেবা গ্রহণকে সহজ করা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই প্রভাব তৈরির লক্ষ্যে অন্তর্বর্তী সরকার দুটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। এর মধ্যে রয়েছে মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং কেন্দ্রীয় অনলাইন টিকিটিং ব্যবস্থা ‘দ্রুত টিকেট’।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংক্ষেপে এই দুটি প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে ডিজিটাল সেবাদুটির বিভিন্ন দিক তুলে ধরেন।

‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা শতাধিক নাগরিক সেবা সহজে গ্রহণের সুযোগ পাবেন। অপরদিকে, বাস, রেল ও বিমান যাত্রায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং উৎসব বা বিশেষ সময়ে অনিয়ম কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্ম।

এই দুটি উদ্যোগের সফল সূচনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকারের লক্ষ্য ছিল নাগরিকদের ভোগান্তি ছাড়া সব ধরনের সেবা পৌঁছে দেওয়া। এই দুটি প্ল্যাটফর্ম সেই লক্ষ্যেরই অংশ। ভবিষ্যতে এগুলো আরও বিস্তৃত পরিসরে কার্যকর করা হবে এবং অধিক মানুষের কাছে পৌঁছানো হবে। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচিত সরকার এই ডিজিটাল উদ্যোগগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
৪২ বার পড়া হয়েছে