ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান Logo দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা

সংবিধান সংস্কার গণভোটের ফল গেজেটে প্রকাশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংবিধান সংস্কার বিষয়ে অনুষ্ঠিত জাতীয় গণভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি করা হয়।

গেজেটের তথ্য অনুযায়ী, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬৬০টি এবং না ভোটের সংখ্যা ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬ জন। এ ছাড়া বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ এবং মোট প্রদত্ত ভোট ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।

নির্বাচন কমিশন জানায়, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণের পরিকল্পনা থাকলেও আইনি জটিলতা ও একজন প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এবার ওই ফলাফলের গেজেট প্রকাশ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৪২ বার পড়া হয়েছে