ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান Logo দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা

গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে দলকে বিজয়ী করায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই জয় শুধু একটি দলের নয় বরং এটি গণতন্ত্রের জয় এবং বাংলাদেশের জনগণের জয়। তিনি মন্তব্য করেন, এই বিজয়ের মধ্য দিয়ে দেশ আজ নতুনভাবে মুক্তির পথে যাত্রা শুরু করেছে

শনিবার ১৪ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তারেক রহমান বলেন, সকল বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে জনগণের সক্রিয় অংশগ্রহণে দেশে গণতন্ত্রের পথ আবারও উন্মুক্ত হয়েছে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন পর জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জবাবদিহিমূলক সংসদ ও সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের ফলে রেখে যাওয়া দুর্বল অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়েই নতুন যাত্রা শুরু করতে হচ্ছে। এ অবস্থায় ভবিষ্যতে যেন আর কোনো অপশক্তি দেশে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি

তারেক রহমান জানান, এবারের নির্বাচনে জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তিনি নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকে অভিনন্দন জানান

বিএনপি চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোই গণতন্ত্রের মূল ভিত্তি। সরকার ও বিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন

তিনি আরও বলেন, দেশ গঠনে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের মতামত ও চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। পথ ও মতের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাতীয় ঐক্যই দেশের সবচেয়ে বড় শক্তি আর বিভাজনই দুর্বলতার কারণ বলে মন্তব্য করেন তিনি

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৪ বার পড়া হয়েছে