ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিলের পর মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব অতিরিক্তভাবে প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে একই দিনে সরকার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করে। বিসিএস ৮২ ব্যাচের এই কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব পদ থেকে অবসরে গিয়েছিলেন।
চব্বিশের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তাকে চুক্তিভিত্তিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব দেয়। পরবর্তীতে তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিনের মাথায় নতুন সরকার গঠনের প্রাক্কালে তার নিয়োগ বাতিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
১০ বার পড়া হয়েছে